
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো: বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :