
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া শনিবার বিকেলে নড়াইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ পূর্বে নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে ড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
ড. ফরিদুজ্জামান ফরহাদ পূর্বে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজ দল থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও টিপু সুলতান, কৃষক দলের খুলান বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :