PathokBarta Logo
Feature Image

মাগুরার সাবেক পুলিশ সুপার আলী হোসেন ফকির পুলিশের নতুন আইজিপি 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
 
মাগুরার সাবেক পুলিশ সুপার আলী হোসেন ফকির পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন
 
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি এপিবিএনের প্রধান ছিলেন।
 
১৫তম বিসিএসের পুলিশ ক্যাডার আলী হোসেন ফকির বাগেরহাটের বাসিন্দা। তিনি ঢাকা মহানগর পুলিশসহ নেত্রকোণা, ফেনী ও মাগুরায় পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে কাজ করেছেন।
 
২০২২ সালে বাধ্যতামূলক অবসরে গেলেও ২০২৪ সালে পুনর্বহাল হয়ে ধাপে ধাপে পদোন্নতি পান।
 
এদিকে মাগুরা টেনিস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন ফকির পুলিশের আই জি নিয়োগ পাওয়ায় মাগুরা টেনিস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।
তারিখ: 25 Feb 2026 | সময়: 22:19