PathokBarta Logo
Feature Image

ঈদে টানা সাত দিনের ছুটি

পাঠক প্রবাহ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় নিয়ে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

সেই অনুযায়ী ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

এর মধ্যে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি ঘোষণা করায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

তারিখ: 05 Mar 2026 | সময়: 12:59