ব্রেকিং নিউজ :

মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন | ৮৪৯
মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জান্নাতুল বিশ্বাস, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৭ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী আবু রাজ্জাক বিশ্বাস সভাপতিত্ব করেন। সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে রাজ্জাক বিশ্বাস বলেন, “মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় হীরক জয়ন্তী একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।”

১৯৯৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মো. আইয়ুব হোসেন, ১৯৮৯ সালের মো. সরোয়ার হোসেন, ১৯৯০ সালের মো. মশিয়ার রহমান, ১৯৯৫ সালের মো. মোস্তফা কামাল লিটন, ১৯৯৬ সালের সৈয়দ আরিফ হোসেন, ১৯৯৭ সালের মো. হুমায়ুন কবীর, মো. মোস্তাক আহমেদ, মো. ওয়াদুদ মোল্যা, ১৯৯৮ সালের সুবোধ বোস, বি এম আকিবুর রহমান টগর, ২০০৩ সালের মো. ইকরাম মোল্যা, ২০০৫ সালের মো. সোহেল রানা লিংকন, ২০১০ সালের সৈয়দ লায়েব আলীসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় হীরক জয়ন্তী উদযাপনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম, বিভিন্ন উপ-কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হীরক জয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবাই হীরক জয়ন্তী উদযাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।