ব্রেকিং নিউজ :

নড়াইলে ব্যাগে মিলল বোমা, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন | ৩৪৯
নড়াইলে ব্যাগে মিলল বোমা, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
নড়াইল প্রতিনিধি : 
 
নড়াইলের কালিয়া উপজেলায় গাছের গোড়ায় সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমার বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকা থেকে ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করেছে।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের দিকে কালিয়া পৌরসভার ছোট কালিয়ার সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়। এ দিকে খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাদা ব্যাগের ভেতরে আসলে কি আছে তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়।
 
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা থেকে ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করেছে। এ ঘটনার সাথে কারা জড়িত তদন্ত করা হচ্ছে।