
স্পোটস ডেস্কঃ
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে ২০২৬ সালের আইপিএল শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি নিজেদের করে নিল বেঙ্গালুরু।
ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস । টস জিতে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার বোলিং করার সিদ্ধান্ত নেয় । অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমান করতে আরসিবির বোলাররা একদম শুরু থেকেই আঁটসাঁট লাইন-লেন্থে বল করতে থাকে। অধিনায়ক শুভমান গিল আউট হয়ে যায় শুরুতেই। তারপর নিয়মিত উইকেট হারিয়ে বড় স্কোরের পথে এগোতে পারেনি টাইটান্স। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর, ৩৭ বলে করেন ৫০ রান।

এরপর রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল আরসিবি। ভেঙ্কটেশ আইয়ার মাত্র ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসেন। তবে পুরো স্টেডিয়ামের নজর ছিল একজনের দিকে—ভিরাট কোহলি।তিনি ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের শেষ ছক্কায় শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে আরসিবি শিবির।

এক নজরে দেখে নিন ফাইনালে কে কোন পুরষ্কার জিতলঃ
| পুরস্কার | বিজয়ী | পারফরম্যান্স | অর্থমূল্য |
|---|---|---|---|
| 🌟 ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) | Virat Kohli | ৪২ বলে অপরাজিত ৭৫ রান | ₹৫ লাখ |
| 🚀 ম্যাচের সর্বোচ্চ স্ট্রাইক রেট | Venkatesh Iyer | ২০০ স্ট্রাইক রেট | ₹১ লাখ |
| 💥 ম্যাচে সর্বাধিক ছক্কা | Virat Kohli | ৩টি ছক্কা | ₹১ লাখ |
| 🎯 ম্যাচে সর্বাধিক চার | Virat Kohli | ৯টি চার | ₹১ লাখ |
| ⚡ ম্যাচে সর্বাধিক ডট বল | Bhuvneshwar Kumar | ১১টি ডট বল | ₹১ লাখ |
| পুরস্কার | বিজয়ী | অর্জন | অর্থমূল্য |
|---|---|---|---|
| 🧡 অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রাহক) | Vaibhav Sooryavanshi | ৭৭৬ রান | ₹১০ লাখ |
| 💜 পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি) | Kagiso Rabada | ২৯ উইকেট | ₹১০ লাখ |
| 🌟 উদীয়মান খেলোয়াড় (Emerging Player) | Vaibhav Sooryavanshi | মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স | ₹১০ লাখ |
| ⚡ মৌসুমের সেরা স্ট্রাইক রেট | Vaibhav Sooryavanshi | ২৩৭.৩০ স্ট্রাইক রেট | ₹১০ লাখ |
| 👑 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) | Vaibhav Sooryavanshi | মৌসুমের সেরা সামগ্রিক পারফরমার | ₹১৫ লাখ |
| 💥 মৌসুমে সর্বাধিক ছক্কা | Vaibhav Sooryavanshi | ৭২টি ছক্কা | ₹১০ লাখ |
| 🎯 মৌসুমে সর্বাধিক চার | Sai Sudharsan | ৭৫টি চার | ₹১০ লাখ |
| ⚡ মৌসুমে সর্বাধিক ডট বল | Mohammed Siraj | ১৭২টি ডট বল | ₹১০ লাখ |
| 🤲 ক্যাচ অব দ্য সিজন | Manish Pandey | টিম ডেভিডের অসাধারণ ক্যাচ | ₹১০ লাখ |
| 🏅 ফেয়ার প্লে অ্যাওয়ার্ড | Punjab Kings | সেরা খেলোয়াড়সুলভ আচরণ | — |
| অর্জন | দল | অর্থমূল্য |
|---|---|---|
| 🏆 চ্যাম্পিয়ন | Royal Challengers Bengaluru | ₹২০ কোটি |
| 🥈 রানার্স-আপ | Gujarat Titans | ₹১২.৫ কোটি |
#IPL 2026 Final
#RCB vs GT Final
#Virat Kohli
#IPL Final Highlights
#IPL Award Winners 2026
#Orange Cap Winner
#Purple Cap Winner
#RCB Champion
#IPL Prize Money
#IPL 2026 News
আপনার মতামত লিখুন :