ব্রেকিং নিউজ :

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলো মালয়েশিয়া


প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১:১১ পূর্বাহ্ন | ৩৪৯
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নতুন বিধি-নিষেধ কার্যকর করেছে মালয়েশিয়া।

চলতি বছরের জুন মাস থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, ১৬ বছরের নিচের শিশু-কিশোররা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবে না।

এর মাধ্যমে মালয়েশিয়া এমন দেশগুলোর তালিকায় যুক্ত হলো, যারা শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করছে।

অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা, জ্ঞানীয় বিকাশ এবং সামগ্রিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—ক্রমবর্ধমান এমন উদ্বেগের কথা জানিয়েছে সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, মালয়েশিয়ায় কমপক্ষে ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এমন প্ল্যাটফর্ম—(ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটক) ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে বাধ্য থাকবে।

১৬ বছরের নিচে থাকা ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ করতে হবে এবং বিদ্যমান অ্যাকাউন্টধারীদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের তথ্য ডাউনলোডের সুযোগ দিয়ে অ্যাকাউন্ট সীমিত করা হবে।

আর নিয়ম অমান্য করলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ২৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য শিশুদের প্রযুক্তি থেকে দূরে রাখা নয়; বরং সাইবার বুলিং, ক্ষতিকর কনটেন্ট, অনলাইন শিকারি, আসক্তিমূলক ডিজিটাল নকশা এবং অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষা দেওয়া।

সূত্র – কালের কণ্ঠ